বিশেষ সংবাদদাতা:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুন ২০২৬ তারিখে বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ঝনঝনিয়া খেয়াঘাটে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
হিরা খাতুন উপজেলা সমন্বয়কারীর সঞ্চলনায়,মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন বাবলু দাড়িয়া বক্তব্য রাখেন । তিনি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং স্থানীয় বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত দর্শনার্থীরা গ্রাম আদালত সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবার সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

