বিশেষ সংবাদদাতা:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর কাজ প্রদর্শন করছে। মেলার প্রবেশমুখ বর্ণিল বেলুন ও সাজসজ্জায় সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সাহানাজ তমা, এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সহকারী ভূমি কমিশনার সফত বৈরাগী , উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা , উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডঃ মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলবে।
মেলা র বিভিন্ন স্টল, পরিদর্শ ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সাহানাজ তমা ।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

