বিশেষ সংবাদদাতা :

 

ঈদুল আজহার দিন গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও ছোট ভাইকে হারানো রহমত উল্লাহর পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার ৮ জানুয়ারী  পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গিয়ে নিহতদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে রহমতের শিক্ষা ভাতাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ মাঠে   জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে   প্রতিবাদ ও কর্মী সভায় তিনি প্রধানর অতিথির বক্তব্য বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক তৌহিদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল হাসান উজ্জ্বল, সদস্য সচিব মাহবুবুর রহমান শানু ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।