বিশেশ সংবাদদাতা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ব্রিজের সঙ্গে ট্রলারে ধাক্কায় মোঃ মিলন হোসেন হাওলাদার (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
(৭ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে কুমারখালি বাজার সংলগ্ন বলেশ্বর নদীতে এ ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-আলম হাওলাদার।
নিহত মিলন হাওলাদার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মোঃ দেলোয়ার হসেনের পূত্র।
এ বিষয়ে ইপি সদস্য সান্টু বলেন,হুলারহাটের একটি বালু বাহিত ট্রলার কালিগঞ্জ এলাকায় বালু আনলোড করে হুলারহাট ফেরার পথে কুমারখালী এলাকায় পৌছাইলে বলেশ্বর নদীর উপরে নির্মীত একটি লোহার ব্রীজে ধাক্কা লেগে ঘটনাস্থলে মিলন শেখ নামের এক যুবকের মাথা আলাদা হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। এসময় তার সাথে থাকা নাজিরপুরে উপজেলার গাওখালী গ্রামের সজল সরকার নামে আর এক যুবক আহত হন।
এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনাচর্জ ওসি মো: শাহ আলাম হাওলাদার বলেন, মিলন হাওলাদার ট্রলারের চালক ছিলেন চালকের অসাবধানতায় ব্রিজের রেলিং এবং ট্রলারে আটকা পড়ে মাথা কেটে আলাদা হয়ে ঘটনাস্থলে করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছি,।

