নাজিরপুরে  ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন।

  1. বিশেষ  সংবাদদাতা :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বুধবার(২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫৪টি অসহায় পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বাবদ সর্বমোট ২৫৮০০০হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাষ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপকারভোগী পরিবারের সদস্যরা বলেন, এই সহায়তা আমাদের জন্য বড় একটি আশীর্বাদ। ঘর মেরামত করার জন্য এই সহায়তা আমাদের খুবই কাজে আসবে। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।